1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

  • আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯.৫৮ পিএম
  • ৩১ Time View

বাংলাদেশে প্রথমবারের মতো অনুমোদিত ক্যামেরা সার্ভিস (এসিএস) সেন্টার চালু করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড সনি। একইসাথে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একটি নতুন শোরুমের উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি।

বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক বি-এর ২০ ও ৩০ নম্বর দোকানে একই ছাদের নিচে এই ডেডিকেটেড শোরুম এবং স্থানীয় অনুমোদিত মেরামত ও সার্ভিসিং সুবিধা চালু করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কমিউনিটির পেশাদার ও সাধারণ গ্রাহকেরা এখন থেকে স্থানীয় বাজারেই সরাসরি সনির অফিশিয়াল মেরামত সুবিধা পাবেন।

২১ সেপ্টেম্বর, ২০২৬ (সোমবার) বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশনস) মেজর শেখ মুহাম্মদ মিজানুর রহমান (অবঃ) এবং সনি কর্পোরেশনের গ্লোবাল সেলস অ্যান্ড মার্কেটিং-এর ইমেজিং মার্কেটিং ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কোজি সেকিগুচি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফএসআই-এর জেনারেল ম্যানেজার চ্যাং জং এবং সনি রিজিওনাল মার্কেটিং (সিঙ্গাপুর)-এর মার্কেটিং প্রধান ইয়াপ ইয়ুং।

সনি কর্তৃপক্ষ জানায়, দেশে ক্রমবর্ধমান পেশাদার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের নির্ভরযোগ্য ও দ্রুত সেবা নিশ্চিত করতে এই সার্ভিস সেন্টারটি ডিজাইন করা হয়েছে। বিশেষ করে বিয়ের পিক-সিজনে যেন ডিভাইসের সমস্যার কারণে কাজের শিডিউল বিপর্যয় বা আর্থিক ক্ষতি না হয়, তা নিশ্চিত করবে এই সেন্টার। এর মাধ্যমে স্থানীয় বাজারে ক্যামেরা ও গিয়ার মেরামতের দীর্ঘদিনের বড় একটি বাধা দূর হলো, যা দেশের সামগ্রিক ফটোগ্রাফি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী মাসগুলোতে দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং স্টুডিওগুলোর সাথে আরও নিবিড়ভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে সনির।

নতুন এই সেন্টারে সনির বিশ্বখ্যাত ‘আলফা’ (Sony Alpha™️) ক্যামেরা সিস্টেম এবং প্রিমিয়াম ‘জি মাস্টার’ (G Master™️) লেন্স সিরিজের আধুনিক প্রযুক্তির সেবা পাওয়া যাবে। এই উদ্যোগের অংশ হিসেবে সনি বাংলাদেশ গ্রাহকদের সর্বদা অনুমোদিত ডিলারদের কাছ থেকে অফিশিয়াল পণ্য কেনার জন্য উৎসাহিত করছে। ১৮ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি স্টিকার দেখে জেনুইন সনি পণ্য শনাক্ত করা যাবে।

উল্লেখ্য, নতুন শোরুম এবং অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টারটি সপ্তাহের মঙ্গলবার ব্যতীত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। সেবা ও পণ্য সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে অফিশিয়াল ওয়েবসাইট: sony-asiabd.com থেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com