1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান

  • আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯.৫৩ পিএম
  • ৩৭ Time View

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)’র উদ্যোগে আজ ২৩ সেপ্টেম্বর বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘অপরাধ ও দুর্নীতি নির্মুলে জনসচেতনতা তৈরীতে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোলটেবিল আলোচনা সভায় বক্তারা বলেন, অপরাধ ও দুর্নীতি নির্মুলে জনসচেতনতা তৈরীতে যেমন গণমাধ্যম ভূমিকা রাখতে পারে ঠিক তেমনি ভূমিকা রাখতে পারে রাজনৈতিক সচেতন জনগণ। বক্তারা আরো বলেন, গণমাধ্যম যদি সব সময় সঠিক সংবাদ পরিবেশন করে তাহলে সমাজের অপরাধ দুর্নীতি কমে যাবে। তারা অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজনকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের অন্যতম সহ-সভাপতি ও দৈনিক ভোর সম্পাদক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বাংলার সিংহ পুরুষ হিসেবে খ্যাত বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক হুইপ, মেয়র ও জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এড. মজিবর রহমান সরওয়ার এম.পি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এম.পি।  বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অগ্রণী বার্তা পত্রিকার প্রধান সম্পাদক ও বিশিষ্ট শিশু সাহিত্যিক সোনিয়া হোসেন, রাওয়া ক্লাবের সভাপতি ব্রিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) এম এ হক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি ও অগ্রণী বার্তা পত্রিকার সম্পাদক আলী আশরাফ আখন্দ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোঃ মতিউর রহমান, এফবিসিসিআই এর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি এমজিআর নাসির উদ্দিন মজুমদার সিআইপি, বিশিষ্ট সমাজসেবক ও লায়ন্স ইন্টারন্যাশনাল এর চিফ এডভাইজার টু গভর্নর লায়ন ড. আলমগীর হোসেন, বাংলাদেশ টেলিভিশনের প্রিভিও কমিটির সদস্য ও জাসাস আহ্বায়ক কমিটির সদস্য খালেদ এনাম মুন্না, বাংলাদেশ সংবাদ সংস্থার নিউজ এডিটর আব্দুল বাতেন, বাংলাদেশ নিউজ এডিটর গিল্ড এর সভাপতি বাদল চৌধুরী, বিশিষ্ট কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক জাকির হোসেন আখের, বিশিষ্ট কণ্ঠশিল্পী ও জয়যাত্রা পত্রিকার প্রধান সম্পাদক কণ্ঠশিল্পী মেহেরুন আশরাফ, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর বার্তা সম্পাদক মোঃ আব্দুল বাতেন, বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আমিন নাবিল, আমেরিকান সংবাদ সংস্থা মিলেনিয়াম নিউজের বিশেষ প্রতিনিধি অ ন ক আলী হোসেন শাহেদী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com