1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

ব্যাংকের আমানত নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান

  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ৫.৪০ পিএম
  • ২৩৫ Time View

ব্যাংকের আমানত নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। কোনো গ্রাহককে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আবুল কালাম আজাদ।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে কোনো ব্যাংক বন্ধ হয়নি। ভবিষ্যতেও কোনো ব্যাংক বন্ধ হয়ে যাবে না। তাই আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

তিনি আরও বলেন, কোনো ব্যাংক যদি আমানতের টাকা দিতে ব্যার্থ হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া যে কোনো অভিযোগ জানাতে ১৬২৩৬ নাম্বারে কল দিতে হবে।

এদিকে রোববার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আবুল কালাম আজাদ অর্থসূচককে বলেন, বাংলাদেশে বিশ্বব্যাংকের চলমান যে প্রকল্পগুলো রয়েছে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক সহযোগিতার ব্যাপারে আশ্বাস দিয়েছে।

এছাড়া নতুন প্রকল্পে বিনিয়োগের বিষয়ে বিশ্বব্যাংক আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

অপরদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব মোকাবিলায় বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার ঋণ চেয়েছিল বাংলাদেশ। এর মধ্য থেকে ২৫ কোটি ডলার প্রথম কিস্তিতে পাওয়া যাবে বলে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা।

এদিন ইআরডি জানায়, বিশ্বব্যাংকের এই ঋণ পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে ২ শতাংশ সুদসহ ঋণের অর্থ পরিশোধ করতে হবে বাংলাদেশকে। গ্রিড ডিপিসি সিরিজের আওতায় এ ঋণ দেবে সংস্থাটি। দুই বছরের মধ্যে বাকি ৭৫০ মিলিয়ন ঋণ দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com