1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Title :
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

মিরাজ: আমার কাছে দল বড় রান চায় না

  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১০.৫৭ এএম
  • ২৬১ Time View

গত এশিয়া কাপেই বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করতে দেখে যায় মেহেদি হাসান মিরাজকে। এবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও ওপেনিংয়ে তার ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। ওপেনার হিসেবে খেললেও তার কাছ থেকে লম্বা ইনিংস চায় না দল, বরং ইমপ্যাক্টফুল ইনিংসেরই প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের এমনটাই বলেছেন মিরাজ।

গত কয়েক মাসে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে বেশ কয়েকজন নিয়মিত ওপেনারকে দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পরও কেউই স্থায়ী হতে পারেননি। ওপেনিং সমস্যা সমাধানে টিম ম্যানেজমেন্ট এবার ভিন্ন পথে হাঁটছে। স্পিন বোলিং অলরাউন্ডার মিরাজকে দিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে তারা। যেখানে বাকিদের তুলনায় সফলই বটে মিরাজ। টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করতে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছিলেন মিরাজ। তবে মাত্র দুই ম্যাচ দেখেই তাকে স্থায়ী হিসেবে ধরে নেয়ার সুযোগ নেই।

মিরাজ বলেন, ‘আমার কাছ থেকে হয়তো বড় রান আশা করা হয় না। ছোট ছোট অবদান রাখতে পারলে সেটাই দলের জন্য ভালো হবে। তো সেভাবেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছি। ভালো খেলার চেষ্টা করছি।’

একটা সময় স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবেই দলে খেলতেন মিরাজ। টেস্ট আর ওয়ানডে দলে নিয়মিত হলেও টি-টোয়েন্টিতে খুব একটা সুযোগ পেতেন না তিনি। তবে এবার ওপেনিংয়ে তার বাড়তি সার্ভিস পাওয়ায় নিয়মিতই একাদশে সুযোগ পাচ্ছেন। বর্তমানে দলের চাওয়ামতো নিজেকে গড়ে তুলতে চেষ্টা করছেন মিরাজ।

তিনি বলেন, ‘টিম ম্যানেজমেন্ট আমাকে একটা সুযোগ দিয়েছে। হয়তো তারা চিন্তা করছে যে, আমি ওপেন করলে ভালো হবে। আমি চেষ্টা করছি নিজেকে সেভাবে তৈরী করতে এবং আমার অবদানটা (দলের জন্য) খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওপেনার হিসেবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com