1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

এপিএ-তে পুনরায় প্রথম বিএইচবিএফসি

  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৬.৫৪ পিএম
  • ২৭৩ Time View

সরকারের সাথে সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে টানা তৃতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)।

গত ৩০ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) যুগ্মসচিব ও এপিএ ফোকাল পয়েন্ট মাকছুমা আকতার বানু স্বাক্ষরিত এতদসংক্রান্ত ফলাফলপত্রে প্রতিষ্ঠানের কৃতিত্বপূর্ণ এ সাফল্যের তথ্য প্রকাশিত হয়।

বিএইচবিএফসিসহ এফআইডির আওতাধীন তিন ক্যাটাগরীর মোট ১৮টি দফতর/সংস্থা ২০২১-২০২২ অর্থবছরে এ বিভাগের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে। এবছরও বিএইচবিএফসি’র প্রাপ্ত নম্বর ক্যাটাগরী নির্বিশেষে উক্ত ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ। মোট ১০০ নম্বরের মধ্যে ৯৮.৩৭ নম্বর পেয়ে এ কৃতিত্ব অর্জন করেছে বিএইচবিএফসি। বিগত ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরেও প্রতিষ্ঠানটি সবগুলো প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে এপিএ-তে প্রথম স্থান লাভ করেছিল।

এপিএ-তে রাষ্ট্রায়াত্ব সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে পুনরায় প্রথম স্থান অর্জন করায় বিএইচবিএফসির এপিএ টিম লিডার ও ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অরুন কুমার চৌধুরী তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় এফআইডির সংশ্লিষ্ট সকল নির্বাহী, বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যানসহ সকল পরিচালকবৃন্দ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম মহোদয়কে অভিনন্দন জানিয়েছেন।

তাঁদের সুযোগ্য নেতৃত্ব, নির্দেশনা এবং সর্বাত্মক সহযোগিতার ফলে এ অর্জন সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এসময় তিনি এ সাফল্যকে কর্পোরেশনের মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের নিরন্তর নিরলস পরিশ্রমের ফসল মর্মেও অভিহিত করেন এবং সকলকে অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com