1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

প্রধানমন্ত্রীর সঙ্গে চা–বাগান মালিকদের বৈঠক বিকেলে

  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ১১.৩৩ এএম
  • ২২৪ Time View

শ্রমিকদের মজুরি নিয়ে চলমান সমস্যার সমাধানে চা-বাগান মালিকদের সঙ্গে বিকেলে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় মৌলভীবাজারের ৯২টিসহ দেশের ১৬৭টি চা-বাগানের আন্দোলনরত শ্রমিকরা।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে গত ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন চা-শ্রমিকেরা। সরকারের সঙ্গে চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা কয়েক দফা আলোচনায় বসে কর্মবিরতি প্রত্যাহার করলেও তা মানছেন না সাধারণ শ্রমিকরা। এখনো কাজে ফেরেননি কোনো চা-শ্রমিক।

এমন পরিস্থিতিতে, বাগানে গিয়ে শ্রমিকদের কাজে যোগ দিতে অনুরোধ জানাচ্ছেন প্রশাসনের কর্তারা। ৩০০ টাকা মজুরির ঘোষণা ছাড়া কোনো আশ্বাসেই কাজে ফিরবেন না তারা, এমনটাই জানিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, পূর্ণকর্মবিরতির ১৪তম দিনে কাজ কাজ বন্ধ রয়েছে সকল চা-বাগানে। বিভিন্ন চা-বাগানে সভা–সমাবেশ করছেন শ্রমিকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com