1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

কৃষিমন্ত্রী: হুমকি ধমকি দিয়ে সরকার পতন ঘটানো যাবে না

  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৭.০২ পিএম
  • ২৩৩ Time View

নির্বাচন ছাড়া অন্য কোনভাবে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, শুধুমাত্র জাতীয় নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব। নির্বাচন ছাড়া কোন ধরণের হুমকি-ধমকি দিয়ে বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকারের পতন করা যাবে না। ২০২৩ সালের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারিতে এ দেশে জাতীয় নির্বাচন হবে। জনগণ আমাদের ক্ষমতার উৎস। জনগণের ভোটে নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আগামী দিনে আবারও সরকার গঠন করতে চায়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠত হয়।

আব্দুর রাজ্জাক বলেন, যারা মানুষকে পুড়িয়ে মেরেছে; বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না; তারাই এখন বর্তমান নির্বাচিত সরকারকে হুমকি-ধমকি দিয়ে বর্তমান সরকার পতনের দুঃস্বপ্ন দেখছে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল বিএনপি এ দেশের যে ক্ষতি করেছে, যে সর্বনাশ করেছে, যেভাবে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে, সেই কবর থেকে বিএনপি আর কোনো দিন বের হতে পারবে না। দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তারা যদি নিজেদের সম্পৃক্ত করতে না পারে, মানুষের কাছে যদি ক্ষমা না চায়, যারা শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে, দুর্নীতি করেছে, দেশকে ধ্বংস করেছে, বিদ্যুৎ উৎপাদন না করে দেশকে পিছিয়ে দিয়েছে, তারা এদেশের ক্ষমতায় আসতে পারবে না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলালের সঞ্চালনায় সভায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com