1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

বন্দর উন্নয়নে এডিবির সহায়তা কামনা, আশ্বাস দিলেন কান্ট্রি ডিরেক্টর

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ১০.১৭ পিএম
  • ২৩১ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের উন্নয়নে কারিগরি সহায়তা ও ঋণ প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং। গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে তিনি এ আগ্রহের কথা জানান। তিনি ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) অপারেশনাল কার্যক্রম এবং নির্মাণাধীন লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও বে-টার্মিনাল সরেজমিনে পরিদর্শন করেন।

সৌজন্য সাক্ষাতে বন্দর চেয়ারম্যান প্রতিনিধিদলকে বন্দরের সাম্প্রতিক সাফল্য তুলে ধরেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চট্টগ্রাম বন্দরের অভাবনীয় অগ্রগতি ও বিভিন্ন সূচকে প্রবৃদ্ধির বিষয়টি অবহিত করেন।

তিনি বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক হাবে পরিণত করতে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাল্টিমডাল কানেকটিভিটি ও লজিস্টিক চেইন উন্নয়নে এডিবির সহায়তা অপরিহার্য। এ সময় তিনি যুগোপযোগী মাস্টারপ্ল্যান প্রণয়ন, অপারেশনাল এরিয়ায় কারিগরি সহায়তা প্রদানসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এডিবির প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন।

এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বাংলাদেশ ও চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বিভিন্ন সেক্টরে সহায়তা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি তিনি বন্দরের উন্নয়নে কারিগরি সহায়তা ও ঋণ প্রদানের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।

এ সময় এডিবি প্রতিনিধিদলের সামনে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
সাক্ষাৎকালে চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, বে-টার্মিনালের প্রকল্প পরিচালক কমডোর মাহফুজুর রহমান, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. জহিরুল ইসলাম এবং বন্দর সচিব মোহাম্মদ আজিজুল মওলা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com