1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

১৩ লাইফ বীমা কোম্পানিতে তদন্ত করতে মন্ত্রণালয়ের নির্দেশ

  • আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ২.৪৮ পিএম
  • ২৭৫ Time View

দেশের লাইফ বীমা খাতে ২০১৩ ও ২০১৪ সালে অনুমোদন পাওয়া ১৩ কোম্পানিতে তদন্ত করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’কে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত রোববার (২৪ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’কে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

কোম্পানিগুলো হলো- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স, যমুনা লাইফ ইন্স্যুরেন্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এবং মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

অর্থ মন্ত্রণালয় বলছে, মাত্রাতিরিক্ত কমিশন প্রদান, অত্যাধিক প্রশাসনিক ব্যয়, অন্যান্য অনিয়ম ও দুর্নীতির কারণে কোম্পানিগুলোর আর্থিক অবস্থা ভালো না। গ্রাহকের কাছ থেকে নেয়া প্রিমিয়ামের টাকার সিংহভাগ তারা ইতোমধ্যেই খরচ করে ফেলেছে। ফলে গ্রাহকের বীমা দাবি সময়মতো পরিশোধ করা এদের অনেকের পক্ষেই দুরহ হবে মর্মে জানা যায়।

এমতাবস্থায় উল্লেখিত ১৩ লাইফ বীমা কোম্পানি সময়মতো গ্রাহকের পাওনা পরিশোধে সক্ষমতার বিষয়ে উত্থাপিত অভিযোগের বিষয়সমূহ পৃথক পৃথকভাবে সরেজমিন তদন্ত পূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রম আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠিতে স্বাক্ষর করেছে উপসচিব মো. জাহিদ হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com