1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সিংড়ার তিন বিএনপি নেতাকে স্থায়ী বহিষ্কার

  • আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ১১.৩৪ পিএম
  • ৩৬৫ Time View

​রাজিকুল ইসলাম , সিংড়া (নাটোর) প্রতিনিধি: ​দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে নাটোরের সিংড়া উপজেলার তিন প্রভাবশালী নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ রহিম নেওয়াজ ও সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

​বহিষ্কৃত নেতারা হলেন: সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলাম, ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ চয়েন উদ্দিন, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ ইব্রাহীম হোসেন।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু-র বিপক্ষে অবস্থান গ্রহণ এবং দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণায় সরাসরি সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

​দলীয় নির্দেশ অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ-পদবী থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

​এ বিষয়ে নাটোর জেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, দলের ঐক্য বজায় রাখতে এবং হাইকমান্ডের সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা হবে না। যারা ধানের শীষের প্রার্থীর বিজয় বাধাগ্রস্ত করতে কাজ করবে, তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com