1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

করপোরেট ক্রিকেটে বড় জয়ে শুরু ওয়ালটনের

  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৯.০৬ পিএম
  • ১৫৪ Time View

বড় জয়ে করপোরেট ক্রিকেট টুর্নামেন্টে শুভসূচনা করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাট্রিস লিমিটেড (পিএলসি)। সোমবার নিজেদের প্রথম ম্যাচে ওয়ালটন হারিয়েছে বিবিএস ক্যাবলসকে।

পল্টন আউটার স্টেডিয়ামে এদিন টস জিতে আগে ব্যাটিং করে ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮০ রান করে বিবিএস ক্যাবলস। রান তাড়া করতে নেমে ১৩ বল হাতে রেখে ৭ উইকেটে জয়ের দেখা পায় ওয়ালটন।

রান তাড়ায় শুরুটা দুর্দান্ত হয়েছিল ওয়ালটনের। সাহেল মিয়া ও আল মামুনের ওপেনিং জুটি থেকে ২.২ ওভারে আসে ৪৭ রান। মাত্র ১৮ বলে ৫টি চার ও ৪টি ছয়ে ৪৯ রান করেন সাহেল। এ জন্য তিনি ম্যাচসেরার পুরস্কারও পান। রাকিব উদ্দিন ৫ ও রাহাতুল নাযেল ১১ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে মোহাম্মদ রাকিবের ২৩ ও মোহাম্মদ আরিফের ১৫ রানে ভর করে ৮০ রান করে বিবিএস। ১৪ রান করে অপরাজিত ছিলেন মেহেদি হাসান। ওয়ালটনের হয়ে ১টি করে উইকেট নেন মুনিম তাজওয়ার, রাহাতুল নাযেল ও আল মামুন।

তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা বুধবার শেষ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com