1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত “Transform, Growth & Sustainability”- নতুন উচ্চতার অঙ্গীকারে কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস পালিত- ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে পর্যটন উন্নয়নের আহ্বান চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

কুষ্টিয়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত

  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২, ১১.৩৪ এএম
  • ১৬৮ Time View

কুষ্টিয়ার মিরপুরে লুপ লাইনে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ইঞ্জিন সংলগ্ন তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে বিকল্প রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর উপজেলার হালসা এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় অনেক ক্ষতি হয়েছে। এসব তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে পরিবহন বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী বীরবল মন্ডল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন রেল কর্মকর্তা বলেন, এ ঘটনায় কনটেইনার থেকে প্রায় ৪২ টন তেল পড়ে গেছে। উদ্ধার অভিযান চলছে। মূল লাইন ক্লিয়ার থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক আছে। 

তিনি আরও বলেন, লুপ লাইনে দাঁড়ানোর জন্য আদেশ দেওয়া ছিল তেলবাহী ট্রেনটিকে। কিন্তু আদেশ না মেনে চালক সামনের দিকে এগিয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়। 

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে পরিবহন বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী বীরবল মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী তেলবাহী ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন ও ইঞ্জিন সংলগ্ন তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল ব্যাহত হলেও অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। ৪-৫ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার করা সম্ভব হবে। এ ঘটনায় কনটেইনার থেকে প্রচুর তেল পড়ে গেছে। তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করে দেখবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com