শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ২১ দিনের সংঘাতে ইরানে ভয়াবহ প্রাণহানি, ৩ হাজারের বেশি নিহত ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

ধ্বংসের মুখে বরিশালে পোল্ট্রি শিল্প

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৪১১ Time View

বরিশাল অফিস : পোল্ট্রি ফিড ও ভ্যাকসিনের দাম বৃদ্ধি পেলেও কমেছে ডিমের দাম। ফলে চরম লোকসানের মুখে পরেছেন বরিশালের খামারীরা। অব্যাহতভাবে খাবার ও ভ্যাকসিনের দাম বৃদ্ধি পাওয়ায় ডিমের উৎপাদন খরচ বাড়লেও স্থানীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে কমেছে ডিমের দাম।ফলে ধ্বংসের মুখে পরেছে এ শিল্পটি। তাই খাবারের দাম কমানোসহ সরকারী সহায়তার দাবি জানিয়েছেন খামারীরা। খোঁজ নিয়ে জানা গেছে, বরিশালের খামারীরা প্রথমদিকে ব্যবসায় লাভের মুখ দেখলেও করোনার শুরু থেকে পর্যায়ক্রমে খাবার, ভ্যাকসিন ও বাচ্চার মূল্য বৃদ্ধি এবং স্থানীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে ডিমের দাম কমে যাওয়ায় লেয়ার মুরগীতে লাভ কমতে শুরু করেছে। এরইমধ্যে করোনাভাইরাসের ধাক্কায় প্রায় প্রতিটি খামারে মড়ক শুরু হয়। দিনের পর দিন লোকসানে থাকা বরিশালের অনেক খামারী ইতোমধ্যে ব্যবসা গুটিয়ে নিয়েছেন। তবে বেশির ভাগ খামারী ঋণ করে লাখ লাখ টাকা বিনিয়োগ করে বিপাকে পরেছেন। তাই এ শিল্প টিকিয়ে রাখতে পোল্ট্রি ফিডের দাম কমানোসহ সরকারী সহায়তার দাবি করেছেন খামারীরা। খামারীরা জানিয়েছেন, বিদেশে কাঁচামালের মূল্য বৃদ্ধির কথা বলে কোম্পানীগুলো দুই হাজার টাকার ফিডের বস্তা এখন দুই হাজার সাতশ’ টাকায় বিক্রি করছে।ফলে প্রতি বস্তায় অধিক সাতশ’ টাকা বাড়তি মূল্য দিতে হচ্ছে। পাশাপাশি তিনশ’ টাকার ভ্যাকসিনের দাম বৃদ্ধি করে বিক্রি করা হচ্ছে পাঁচশ’ পঞ্চাশ টাকা। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে খামারীদের কাছ থেকে কম মূল্যে ডিম ক্রয় করছেন। ফলে ধ্বংসের মুখে পরেছে পোল্ট্রি ব্যবসা।তাই এ শিল্প টিকিয়ে রাখতে হলে জরুরি ভিত্তিতে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পোল্ট্রি ফিড ও ভ্যাকসিনের দাম কমানোসহ সরকারীভাবে খামারীদের সহায়তার জন্য জোর দাবি করেছেন প্রান্তিক খামারীরা।জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশালে ব্রয়লার মুরগীর খামার রয়েছে ৯৬৯টি, লেয়ার ব্রয়লার মুরগীর খামার রয়েছে ৪২১টি এবং সোনালী মুরগীর খামারের সংখ্যা ১৬২টি। খামারীদের দুরবস্থার কথা স্বীকার করে জেলা প্রানিসম্পাদ কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল আলম বলেন, করোনার শুরুতে ক্ষতিগ্রস্থ খামারীদের জন্য সরকারের বরাদ্দকৃত প্রনোদনা দেওয়া হয়েছে। বতর্মানে খামারীদের অভিযোগের প্রেক্ষিতে বাজার মনিটরিং করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS