1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

  • আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ২.০২ পিএম
  • ১৭৫ Time View

ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফার একটি তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে তেল আবিব। তবে, হামলায় শোধনাগারটির কতটুকু ক্ষতি হয়েছে তা এখনও জানায়নি তারা। হামলার পরপরই স্থাপনাটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শোধনাগার এলাকায় পড়ে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কি না সেটিও এখনও নিশ্চিত নয়।

এর আগে উত্তর ও মধ্য ইসরায়েলসহ জেরুজালেম এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়। সতর্কতার কিছুক্ষণের মধ্যেই হাইফায় এই হামলার ঘটনা ঘটে।

গত বছর ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাতের সময়ও হাইফার এই তেল শোধনাগার লক্ষ্যবস্তু হয়েছিল। সাম্প্রতিক ঘটনাগুলো সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

এদিকে পাল্টা হামলার ধারাবাহিকতায় ইসরায়েল ভোরে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা চালায়। বিশ্বের বৃহত্তম এই গ্যাসক্ষেত্রের একটি অংশ কাতারের অধীনেও রয়েছে।

এই হামলার প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশেও আগুন লাগার খবর পাওয়া গেছে।সংবাদ সতর্কতা

ক্রমবর্ধমান এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com