1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কাগজহীন ডিজিটাল ক্রস-বর্ডার এলসি ট্রান্সমিশন সম্পন্ন স্ট্যান্ডার্ড চার্টার্ডের

  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৯.২৮ পিএম
  • ২৫৮ Time View

দেশের প্রথম সম্পূর্ণ কাগজহীন ডিজিটাল ক্রস-বর্ডার এলসি (লেটার অব ক্রেডিট) ট্রান্সমিশন সম্পন্ন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। সম্প্রতি কাগজহীন এই এলসি ইস্যুর প্রথম আবেদন সম্পূর্ণ করে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্লায়েন্ট, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ও উতপাদনশীলতা আরও উন্নত করার জন্য বাণিজ্য ব্যবস্থা আধুনিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমদানি নীতি আদেশের এই যুগোপযোগী সংশোধনীর জন্য বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রক, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ। এই সংশোধিত নীতি দ্বারা এখন অনলাইনে এলসি আবেদনের অনুমতি প্রদান সম্ভব যা দেশের ডিজিটাল বাণিজ্যের জন্য একটি মাইলফলকস্বরূপ।”

তিনি আরও বলেন, “এর আগেও আমরা এই আমদানি নীতি সংশোধনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের নিকট অনুরোধ জানাই এবং এখন তা মঞ্জুর করায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ। গ্রাহকরা এখন আমাদের অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম স্ট্রেইট-টু-ব্যাংক এবং ডিজিটাল ট্রেড কাউন্টার ব্যবহার করে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।”

হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের সিএফও জসিম উদ্দিন চৌধুরী বলেন, “আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড কর্তৃক জানতে পারি যে, আমদানি নীতি আদেশ সংশোধিত হয়েছে এবং এখন থেকে ব্যাংক গ্রাহকদেরকে অনলাইনে এলসি ইস্যু করতে পারবে। এতে ব্যাংকে এলসি’র জন্য আবেদন করা আরও সহজ হবে এবং স্বাক্ষরকারীদের সশরীরে উপস্থিত থাকারও প্রয়োজন হবে না। স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম স্ট্রেইট-টু-ব্যাংক-এ এলসি আবেদন করতে পেরে আমরাও ভীষণ আনন্দিত।”

স্ট্যান্ডার্ড চার্টার্ড এশিয়া’র ডিজিটাল চ্যানেলস ও ডেটা অ্যানালাইটিকস-এর কো-হেড এবং ম্যানেজিং ডিরেক্টর স্ট্যানলি সিয়া বলেন, “বাণিজ্য ব্যবস্থা আধুনিকীকরণের জন্য বাংলাদেশের বাজারে অপার সম্ভাবনার কারণে সর্বদাই স্ট্যান্ডার্ড চার্টার্ড কর্তৃক অগ্রাধিকার পেয়ে এসেছে। আমরা দীর্ঘদিন যাবত এই আমদানি নীতি আদেশের সংশোধনীর অপেক্ষায় ছিলাম। আমার বিশ্বাস, এই পরিবর্তন বাংলাদেশের বাণিজ্যকে বিশ্বব্যাপী আরও প্রতিযোগিতামূলক করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে যা বৃহৎ একটি পদক্ষেপ। আমাদের লক্ষ্য একটি বিশ্বমানের ডিজিটাল-ফার্স্ট ও ডেটাচালিত আর্থিক পরিষেবা প্ল্যাটফর্ম তৈরি করা, যার দ্বারা বিশ্বব্যাপী আমাদের গ্রাহকরা সেবা নিতে পারবেন। আমাদের বাংলাদেশি গ্রাহকদের ডিজিটাল ট্রেড প্রক্রিয়াকে আরও সহজতর করতে এবং উদ্ভাবন চালিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

স্ট্যান্ডার্ড চার্টার্ডের ডিজিটাল সল্যুশন রেঞ্জ গ্রাহকদের বাণিজ্যিক অভিজ্ঞতাকে আরও সহজ করে তোলেছে। এর মাধ্যমে গ্রাহকরা অনলাইনে পণ্য অর্ডার করতে পারবেন এবং সেক্ষেত্রে ব্যাংকের অনলাইন ড্রপ-অফ কাউন্টার, ডিজিটাল ট্রেড কাউন্টার ব্যবহার করতে পারবেন। অনলাইন বাণিজ্য সুবিধার মধ্যে রয়েছে ডকুমেন্ট-হ্যান্ডলিং টাইম কমানো, রিয়েল টাইম লেনদেন ট্র্যাকিং এবং নিরাপদ ও পরিষ্কার কর্মপ্রবাহ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com