1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

বিশ্বব্যাংক ৭ হাজার কোটি টাকা দেবে

  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২, ৮.৪৮ পিএম
  • ২৮৫ Time View

আঞ্চলিক যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য সহজ করতে বাংলাদেশ ও নেপালকে ১০৩ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে বাংলাদেশ পাবে ৭৫ কোটি ডলারের মতো। বাকি অর্থ পাবে নেপাল। বর্তমান বাজারদর অনুযায়ী, (প্রতি মার্কিন ডলার ৯৩ টাকা ৫০ পয়সা ধরে) বাংলাদেশ ৭ হাজার ১২ কোটি টাকা পাবে।

বুধবার (২৯ জুন) বিশ্বব্যাংকের বোর্ডসভায় এই ঋণ অনুমোদন হয়। দি এক্সেলারিটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেকটিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া কর্মসূচির (প্রথম পর্যায়) আওতায় এই অর্থ দেওয়া হচ্ছে। মূল্য বাণিজ্য ও পরিবহনে খরচ এবং ট্রানজিট সময় কমানোর জন্য অটোমেশনেই বেশির ভাগ অর্থ খরচ হবে। এ ছাড়া বাংলাদেশ ও নেপালের প্রায় ১০০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে।

বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রকল্পের আওতায় সিলেট-চরকাই-শেওলা সড়কের ৪৩ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। এই সড়ক দিয়ে সহজেই ঢাকা-সিলেট মহাসড়কে পণ্যবাহী ট্রাক যেতে পারবে। এতে ৩০ শতাংশ সময় সাশ্রয় হবে। এ ছাড়া বেনাপোল, ভোমরা, বুড়িমারী স্থলবন্দরের ডিজিটাল সিস্টেম তৈরি করা হবে। চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন করা হবে।

এই বিষয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার বলেন, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বাণিজ্যের বিপুল সম্ভাবনা আছে। বর্তমানে এই অঞ্চলের দেশগুলো নিজেদের মধ্যে ব্যবসা করে তাদের মোট বাণিজ্যের মাত্র ৫ শতাংশ। অথচ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে এই হার ৫০ শতাংশ। তিনি বলেন, এই অঞ্চলের দেশগুলোর পারস্পরিক ব্যবসা-বাণিজ্য বেশি হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি যেমন বাড়বে, তেমনি লাখ লাখ লোকের কর্মসংস্থান হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com