1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

মুম্বাই পুলিশের তলব নূপুর শর্মাকে

  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২, ৬.০০ পিএম
  • ১৭১ Time View

মহানবীকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তলব করেছে মুম্বাই পুলিশ। আগামী ২৫ জুন স্থানীয় সময় বেলা ১১টায় তাকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। আপত্তিকর মন্তব্যের বিষয়ে ওইদিন তার বক্তব্য রেকর্ড করা হবে।

যে টেলিভিশন চ্যানেলের বিতর্কসভায় যোগ দিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী, সেই অনুষ্ঠানের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট চ্যানেলের থেকে চেয়ে পাঠিয়েছে পুলিশ। ইতোমধ্যেই নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে আনন্দবাজার পত্রিকার খবরে জানা হয়।

দিন কয়েক আগে একটি টেলিভিশন চ্যানেলে বিতর্কিত মন্তব্য করেন নূপুর শর্মা। এই মন্তব্য ঘিরে ভারত ও মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। নূপুরের মন্তব্য নিন্দিত হয়েছে আন্তর্জাতিক মহলে। ইরান, কাতারসহ একাধিক দেশ এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে। নূপুরকে গ্রেফতারের দাবি উঠেছে বিভিন্ন মহলে। তবে এখনো নূপুর-বিতর্কে মুখ খোলেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com