অব্যাহতভাবে বাড়তে-বাড়তে এবার কমতে শুরু করেছে ডলারের দাম। বুধবার ( ৯১ টাকা ৫০ পয়সা) দরে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম অর্থসূচককে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৯১ টাকা ৫০ পয়সা দরেই আজ ১৩৫কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা হয়। ফলে এটাই ডলারের আনুষ্ঠানিক দর। এই দরে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো ডলারের বিপরীতে টাকার হিসাব করে থাকে। এটাকে বলা হয় আন্তঃব্যাংক রেট।
যদিও এর আগে টানা চারদিন বেড়েছে টাকার বিপরীতে ডলারের দাম।
এবার ডলারের দাম কিছুটা কমায় আমদানিকারকদের খরচও কমবে। অন্যদিকে রপ্তানিকারক ও প্রবাসীরা কম সুবিধা পাবেন।
বিস্তারিত আসছে…