1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

  • আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১.০১ এএম
  • ৫৭ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে মোমিন আহমেদ ভূইয়া ওরফে ‘কানা মমিন’ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১।

গ্রেপ্তার মোমিন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মৃত নান্নু ভূইয়ার ছেলে।

এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে মোমিনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, মোমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ পাঁচটির বেশি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সদস্য বলে তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া তার সহযোগীরা ঠাকুরপাড়া ও আশপাশের এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে এসআরবি-১১।

এসআরবি-১১-এর উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়েছে।

গ্রেপ্তার মোমিনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com