1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

সীমান্ত দিয়ে মাদক ঢুকতে দেওয়া হবেনা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২, ১০.৫৬ এএম
  • ২০৮ Time View

সীমান্ত দিয়ে মাদক ঢুকতে দেওয়া হবেনা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার(২৭ মে) দুপুরে বিজিবি’র কক্সবাজার রিজিয়ন কর্তৃক ৩ শ ৯৫ কোটি ৭৬ লাখ ৪৭হাজার ৫৭৫ টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,”মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে যাচ্ছি। আসুন মাদক পাচার রোধে সবাই কঠোর হয়। ২০৪০-এ উন্নত বাংলাদেশ গড়ার জন্য যা যা চ্যালেঞ্জ আসবে সব মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।”

সীমান্তে চোরাকারবারি ও মাদক কারবারিদের প্রতিরোধো স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,”সীমান্ত দিয়ে মাদক ঢুকতে দেওয়া হবেনা। চোরাকারবারিরা যতই প্রভাবশালী হোক না কেনো প্রতিহত করা হবে।”

এসময় উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন,” আসুন মাদক পাচার রোধে আমরা সবাই কঠোর হয়। দেশে মাদক ঢুকতে না পারে মতো কঠোর হতে হবে। এতে কঠোরতার কোনো বিকল্প নেই।”

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিবি’র কক্সবাজার রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নাজম-উস সাকিব। অনুষ্ঠানের শুরুতে অভিযানিক কার্যক্রমের ভিডিও প্রদর্শন করা হয়। 

এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক বছরের মালিকবিহীন আটককৃত ৯০লাখ ৮০হাজার ৪৭৭পিস ইয়াবা, ২৩ কেজি ৭৫২গ্রাম ক্রিস্টাল মেথ(আইস) ৬হাজার ৭৬৭ ক্যান বিয়ার,১হাজার ৩৩৯ বোতল মদ,১শ ৫৪ বোতল ফেন্সিডিল ২০৬ লিটার বাংলা মদ,১৭কেজি গাঁজা, ৪৮হাজার ১৯ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট ১০হাজার ৯৮৪ প্যাকেট সিগারেট এবং ৭ বোতল এ্যামোনিয়াম সালফার ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যদমূহের আনুমানিক সিজারমূল্য তিনশত পঁচানব্বই কোটি ছিয়াত্তর লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত পঁচাত্তর টাকা বলে জানা যায়।

বিজিবি জানায়, বিভিন্ন সময়ে আটককৃত ১হাজার ৯শ ৭৯জন আসামীসহ ১কোটি ২৪লাখ ৪৩০পিস ইয়াবা;,২৭কেজি ৪৪৮গ্রাম ক্রিস্টাল মেথ আইস ১ হাজার ৩শ ৫ ক্যান বিভিন্ন প্রকার বিয়ার, ৯৮বোতল বিভিন্ন প্রকার মদ,১৩৭ বোতল ফেন্সিডিল ৫শ ৮৬ লিটার ৮০০ গ্রাম বাংলা মদ, ২২কেজি ৯৯৫ গ্রাম গাঁজা,এবং ৩কেজি ১৫০ গ্রাম আফিম মামলার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরকৃত মাদকদ্রব্যসমূহের আনুমানিক সিজার মূল্য পাঁচশত দশ কোটি নব্বই লক্ষ তের হাজার পাঁচশত বাহাত্তর টাকা। 

এসময় আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো.আখতার হোসেন এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

অনুষ্ঠানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব,সংসদ সদস্যবৃন্দ,সাংবাদিকবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com