1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার

  • আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬, ৮.৪৫ পিএম
  • ১৯৪ Time View

দেশব্যাপী চলমান শিশু ধর্ষণ, নির্মম হত্যাকাণ্ড, দখলদারিত্ব এবং ক্রমবর্ধমান দুর্বৃত্তায়নের প্রতিবাদে রবিবার (২৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক মঞ্চ-এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।  নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী এবং দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম এর সভাপতিত্বে ও বাংলাদেশ ইসলামী দলের চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়কারী মোঃ হুমায়ুন কবির এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. ফরিদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান এডভোকেট আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের আমীর মাওলানা হোসাইন আহমেদ আকন্দ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র প্রেসিডিয়াম সদস্য  ৯০’র গণআন্দোলনের নেতা আসাদুর রহমান খান আসাদ, কবি জাহিদ আল মাদানী, বাংলাদেশ মুসল্লী পরিষদের চেয়ারম্যান মোঃ আমীর আলী, ন্যাশনাল লেবার পার্টির মুখপাত্র মোঃ শরীফুল ইসলাম, ইউনাইটেড লিবারেল পার্টির ভাইস চেয়ারম্যান মোঃ শওকত হোসেন, ইসলামী ছাত্রদলের মহানগর উত্তর এর সেক্রেটারী মোঃ আদিল মাহমুদ প্রমুখ।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান সামাজিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সর্বস্তরের মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। তারা বলেন শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার। সমাবেশে নাগরিক মঞ্চের নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এর পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে জমি ও সম্পদ দখলদারিত্ব এবং দুর্বৃত্তায়ন সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এই ধরনের অপরাধ বারবার ঘটছে বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে সকল অপরাধমূলক কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে কঠোর শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে, দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার তাগিদ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com