1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

  • আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬, ৮.৫৫ পিএম
  • ২২৩ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদের আগে শেষ কার্যদিবস রোববার (২৪ মে) শেয়ারদামের উত্থানে শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি।

সপ্তাহজুড়ে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসির শেয়ারদর আগের দিনের চেয়ে দাম বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ।

দামের উত্থানে দ্বিতীয় অবস্থানে রয়েছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ। অন্যদিকে ৮ দশমিক ৬৬ শতাংশ শেয়ারদর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি।

এছাড়া, দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, লিগ্যাসি ফুটওয়্যার, বাংলাদেশ থাই ফুড, বিবিএস কেবলস, আইটিসি, বাংলাদেশ ল্যাম্পস এবং ইসলামী ইন্স্যুরেন্স।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com