1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Title :
দর্শনায় ১ কোটি ৭০ লাখ টাকার দুই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম সিলেটে প্রচন্ড বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করলেন নবীনগরে মাদকের বিরুদ্ধে কঠোর হুসিয়ারি এমপির বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত   ভৈরবে ইউপি চেয়ারম্যান রিপনের পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ টেকনোর ঈদ-উল-আযহা ক্যাম্পেইন: ল্যাপটপ ও ইলেকট্রিক বাইক, সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ আকর্ষণীয় মেগা উপহার নড়াগাতীতে কম্বল, ভিডব্লিউবি চাউল না দেওয়া সহ হোল্ডিং ট্যাক্স আত্মসাতের অভিযোগ 

নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন

  • আপডেট : শনিবার, ২ মে, ২০২৬, ২.৩৭ পিএম
  • ৪৯ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে বোমা মেশিনে ধান মাড়াই করতে গিয়ে আরমান (২২) নামে এক যুবকের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন। আহত আরমান কনিকাড়া গ্রামের হাবির মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার কনিকাড়া দক্ষিণ পাড়ায় স্থানীয় এক গৃহস্থের ধান মাড়াইয়ের কাজ করছিলেন আরমান ও তার সহকর্মীরা। এসময় ব্যবহৃত বোমা মেশিনটি হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে মেশিনটি পরিষ্কার করার জন্য আরমান হাত ভেতরে দিলে আকস্মিকভাবে মেশিনটি চালু হয়ে যায়। এতে তার হাতের কব্জি মেশিনের ভেতরে ঢুকে গুরুতরভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরমানকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Theme Customized BY CreativeNews