মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চুন্নু শেখের বিরুদ্ধে শীতকালীন কম্বল বিতরণে অনিয়ম, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় দুস্থ নারীদের দুই বছর, প্রতি মাসে ৩০ কেজি চাউল দেওয়া হয় কিন্তু ৮ জন উপকারভোগীকে চাউল না দেওয়া এবং হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শীতকালীন সহায়তা হিসেবে সরকারিভাবে ৮০ পিচ কম্বল পেলেও ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সঠিকভাবে বিতরণ করেনি চেয়ারম্যান। ৫ জন পরিষদ সদস্য এমনই অভিযোগ করেছেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর।
এছাড়াও গত মার্চ মাসে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ৮ জন উপকারভোগী অভিযোগ করেন, তারা বরাদ্দকৃত চাউল পাননি। সংশ্লিষ্টদের দাবি, তাদের নাম তালিকায় থাকা সত্ত্বেও চেয়ারম্যান ও সংশ্লিষ্ট দায়িত্বশীলরা চাল বিতরণ করেনি। ইউঃপি সচিব আঃ মান্নান সত্যতা নিশ্চিত করে এবং তাদের তালিকা দিয়প বলেন গোডাউনের চাবি চেয়ারম্যানের কাছে।
অন্যদিকে ইউনিয়নের হোল্ডিং ট্যাক্সের টাকা আদায়ের পরও সেই অর্থের সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। পরিষদ সদস্যরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আদায়কৃত এই টাকার স্বচ্ছ তথ্য বা হিসাব না দিয়ে চেয়ারম্যান ও সচিব তা আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে ইউপি সচিব আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে, তিনি বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন।
এ বিষয়ে চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, পারিষদের চাবি সচিবের কাছে বলে দাবি করেন এবং ট্যাক্সের টাকা ও কম্বল পরিষদের সদস্যদের দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply