1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
দর্শনায় ১ কোটি ৭০ লাখ টাকার দুই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম সিলেটে প্রচন্ড বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করলেন নবীনগরে মাদকের বিরুদ্ধে কঠোর হুসিয়ারি এমপির বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত   ভৈরবে ইউপি চেয়ারম্যান রিপনের পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ টেকনোর ঈদ-উল-আযহা ক্যাম্পেইন: ল্যাপটপ ও ইলেকট্রিক বাইক, সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ আকর্ষণীয় মেগা উপহার নড়াগাতীতে কম্বল, ভিডব্লিউবি চাউল না দেওয়া সহ হোল্ডিং ট্যাক্স আত্মসাতের অভিযোগ 

সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম

  • আপডেট : শনিবার, ২ মে, ২০২৬, ২.৫১ পিএম
  • ৪২ Time View

সিটিজেন এ্যাগেনিস্ট করাপশন (সিএসি) আয়োজিত ১ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে শ্রমিক দিবসের আলোচনা সভা শেষে বিষয়ভিত্তিক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাব এডিটর মোঃ আশরাফুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আবু ইউসুফ।

প্রকাশ থাকে যে, এস এম জহিরুল ইসলাম ১৯৯০ সাল থেকে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। এর পুরো সময়েই তিনি শ্রমজীবী মানুষকে নিয়ে কাজ করে আসছেন। বিশেষ করে কুলি শ্রমিক, রিক্সা শ্রমিক, হকারসহ ইনফরমাল সেক্টরে শ্রমিকদের জীবনযুদ্ধ ও বাস্তবতা নিয়ে তার কলম সদা সোচ্চার। এসব মানুষকে নিয়ে তার বেশ কয়েকটি রিপোর্ট সারাদেশে প্রশংসিত হয়েছে। সাংবাদিকতার পাশাপাশি এস এম জহিরুল ইসলাম একজন সফল সংগঠক। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সিনিয়র সদস্য ও মফস্বল সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। এস এম জহিরুল ইসলাম মুলাদী সমিতি ঢাকা ও আলোকিত মুলাদীর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বৃহত্তর বরিশাল কালচারাল ফোরাম’র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার শুরু থেকে এযাবৎ বিভিন্ন জাতীয় সাপ্তাহিক, দৈনিক ও টেলিভিশনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিএসি অ্যাওয়ার্ড পাওয়ায় বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র মহাসচিব শামছুল আলম, বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য, মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সত্তার খান, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাড়ী, দৈনিক গণবার্তার সম্পাদক মোঃ শাহিন হোসেন, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক ধর, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)’র সভাপতি আলী আশরাফ আখন্দ অন্যতম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Theme Customized BY CreativeNews