বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নড়াগাতীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা ও হুমকি: থানায় অভিযোগ এসএমই অর্থায়নে সার্টিফায়েড প্রফেশনাল ডিগ্রি লাভ করলেন মিজানুর রহমান খননের কাজ চলছে, কষ্ট সাময়িক ১৫ মে’র পরই বদলাবে চট্টগ্রামের জলাবদ্ধতার চিত্র; (চসিক) মেয়র ড. শাহাদাত হোসেন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া Price Sensitive Information of Bengal Windsor Thermoplastics PLC Price Sensitive Information of Standard Islami Bank PLC. তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু এগ্রো লভ্যাংশ ঘোষণা করেছে সাউথইস্ট ব্যাংক নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

নড়াগাতীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা ও হুমকি: থানায় অভিযোগ

মামুন মোল্যা
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫৪ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার চেষ্টা, হুমকি ও অপমানের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তেলিডাঙ্গা গ্রামের বাসিন্দা সাংবাদিক মামুন মোল্যা (৩০) এবং তার সহকর্মী দেবদুন গ্রামের চৌধুরী জুয়েল রানা (৪২) একটি জমিজমা সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহের জন্য কলাবাড়িয়া গ্রামে যান। এ সময় স্থানীয় বাসিন্দা মফিজুর মোল্যা (৩৫) সহ অজ্ঞাত আরও কয়েকজন তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

অভিযোগে উল্লেখ্য,  সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে বিবাদীরা তাদের দিকে তেড়ে এসে হামলার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তাদের ‘ভুয়া সাংবাদিক’ বলে অপবাদ দিয়ে প্রকাশ্যে হেয়প্রতিপন্ন করা হয়।

এ ঘটনার সময় উপস্থিত ছিলেন কলাবাড়িয়া গ্রামের মেহেদী খন্দকার, আমিরুল ইসলাম ও মোঃ আলি মোল্যা।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা নড়াগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দৈনিক জনতা পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি, রুর্যাল  জার্নালিস্ট ফাউন্ডেশন (rjf) ঢাকা কেন্দ্রীয় কমিটির সহ সাহিত্য সম্পাদক,  নড়াইল জেলা কমিটির  সাংগঠনিক সম্পাদক ও কালিয়া উপজেলা কমিটির সভাপতি মামুন মোল্যা বলেন, “আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন আচরণের শিকার হয়েছি, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।” সাংবাদিকরা যদি প্রতিনিয়ত এমন হামলার শিকার হয় এবং এর প্রতিকার না পায় তবে সত্য তথ্য তুলে ধরার মত সাংবাদিক খুঁজে পাওয়া দিনদিন কঠিন হয়ে পড়বে।

এ বিষয়ে নড়াগাতী থানার ওসি মো আব্দুল রহিম দুঃখ প্রকাশ করে বলেন, আপনারা থানায় অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ  করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS