রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকে কমপ্লায়েন্স সংস্কৃতি শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর মে দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত একুশে পদপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা প্রদান এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে তুং হাই নিটিং বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে খান ব্রাদার্স

কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬৪ Time View

তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে।

১৮ এপ্রিল (শনিবার) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, জাতি গঠনে শিশু, কিশোর ও তরুণদের সঠিক শিক্ষা ও নীতি-নৈতিকতার চর্চা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, আমাদের নারী সমাজ জ্ঞান-বিজ্ঞানে যে অগ্রগতি অর্জন করছে, তার সুন্দর বহিঃপ্রকাশ এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ফুটে উঠছে। ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিতে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কুরআন অলিম্পিয়াডে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দুইজন বিজয়ীকে পবিত্র উমরাহ পালনের সুযোগ প্রদান করা হয়। এছাড়া কেরাত প্রতিযোগিতার দুই গ্রুপে মোট ১০ জন বিজয়ীকে সাইকেল প্রদান করা হয়। সর্বমোট শতাধিক প্রতিযোগীর মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা ইলিয়াস হামিদী, বিএম সাবাব, ফারিদ খান, মাওলানা আল আবিদ শাকের, মাওলানা কামাল উদ্দীনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS