1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

সিলেটে স্বপ্না ফিজিওথেরাপী ও হিজামা সেন্টারের চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২.৫৭ পিএম
  • ২০৯ Time View

সিলেট প্রতিনিধি : মহানগরীর পূর্ব স্টেডিয়াম মার্কেটের একটি সেবামূলক প্রতিষ্ঠানে দীর্ঘ ৪ মাস ধরে কয়েক জন সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি অবৈধ চাঁদা দাবী করে আসছে। এ ঘটনার শিকার পূর্ব স্টেডিয়াম মার্কেটের সপ্না ফিজিওথেরাপী ও হিজামা  সেন্টারের পরিচালক ও সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক রোটারিয়ান স্বপ্না বেগম। গত ২৬ এপ্রিল (রোববার) এসএমপি’র পুলিশ কমিশনার বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে জানা যায়, গত জানুয়ারি মাস থেকে অব্যাহত ভাবে কতিথ ফেসবুক লাইভার লাকী আহমেদ সহ তার সংঘবদ্ধ চক্রকে সাংবাদিক সাজিয়ে ওই প্রতিষ্ঠানে বার বার চাঁদা নিতে পাঠিয়ে দেয়া হয়েছে। সর্বশেষ গত ১৭, ১৮ ও ২১ এপ্রিল বিকাল ও সন্ধ্যাবেলা লাকী আহমেদ নামক ওই মহিলা উক্ত প্রতিষ্ঠানের পরিচালক স্বপ্না বেগমকে ফোনে বলেন, ‘আপনার প্রতিষ্ঠানের নামে গুরুতর অভিযোগ আছে। কিন্তু লাকী কোন প্রমাণ দেখাতে পারেনি। লাকীর পক্ষ থেকে কয়েক জন যুবক ওই প্রতিষ্ঠানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। নতুবা বিষয়টি পেপারে নিউজ লিখে প্রতিষ্ঠানকে বন্ধ করে দিবে বলে শাসায়। এরপর থেকে লাকী মরণ কামড় দিয়ে স্বপ্না বেগমের বিরুদ্ধে খাদিজাকে ঢাল হিসেবে ব্যবহার করে নানা ধরনের ভিডিও বানিয়ে অপরিচিত মিডিয়া ছেড়ে দিয়েছে।
স্বপ্না বেগম চাঁদাবাজদের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে লাকীর পক্ষ থেকে স্বপ্না বেগমের প্রতিষ্ঠানে গিয়ে কয়েক জন যুবক জানান, আপা আপনার বিরুদ্ধে লাকী থানায় মামলা করবে। তাতে স্বপ্না বেগম ভয়ে ভীত সস্তস্ত হন।

এই চক্রটি স্বপ্না বেগমকে বলে, আপনার বিরুদ্ধে অনেক প্রমাণ রয়েছে। কিন্তু প্রমাণ তারা দেখাতে পারেনি। লিখিত অভিযোগে স্বপ্না বেগম উল্লেখ করেন, ১নং বিবাদী লাকী আহমেদ, ২নং বিবাদী বাপ্পী আহমেদ ও ৩নং বিবাদী খাদিজা বেগম সহ আরো অজ্ঞাত ৭/৮ যুবক ও মহিলা দ্বয় ১ম দফায় স্বপ্না বেগম এর কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবী করেছিলো। পরবর্তীতে এই রেট ২ লাখে পৌছেছে। লাকী আহমেদ ও তার চক্র স্বপ্না বেগমের ফিজিওথেরাপী ও হিজামা সেন্টারের বিরুদ্ধে নানা ধরনের বদনাম রটাতে উক্ত প্রতিষ্ঠান থেকে চাকুরীচ্যুত হওয়া ৩নং বিবাদী খাদিজা বেগমকে ম্যানেজ করে লোভ  দেখিয়ে মিথ্যা ও কাল্পনিক বক্তব্য শিখিয়ে খাদিজাকে স্বপ্নার প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে।

এ ব্যাপারে স্বপ্না বেগম হলুদ নামধারী লাইভার সাংবাদিক লাকী আহমেদ ও তার চক্রের অপতৎপরতার কারণে অতিষ্ঠ হয়ে গত ২৬ এপ্রিল এসএমপি’র পুলিশ কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে স্বপ্না বেগম বলেন, এসব অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সহ তার প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদানে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com