1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-৪

  • আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫.৫১ পিএম
  • ২০০ Time View

আমান খন্দকার বুড়িচং, ব্রাক্ষনপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নের অলুয়া (কৃষ্ণপুর) এলাকায় অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ওই এলাকায় একটি দোকানের সামনে বেড়িবাঁধ সড়কে অবস্থানকালে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন মো. সাইফুল ইসলাম পলাশ (২৭) ও মো. সোহাগ (৩৪)। এ সময় তাদেরকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।

অভিযান থেকে একটি কাঁটার (প্রায় ২৪ ইঞ্চি), একটি প্লাস, একটি হাসুয়া, দুটি স্ক্রু ড্রাইভার, দুটি লোহার রড (প্রায় ২৪ ইঞ্চি), তিনটি পুরাতন গামছা, একটি পুরাতন লুঙ্গি এবং একটি নম্বরবিহীন পুরাতন সিএনজি গাড়ি উদ্ধার করা হয়।

এছাড়া একই অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি সেলিনা আক্তার এবং একই ব্যক্তির নামে দুইটি জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সালামকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার দুপুরে কুমিল্লায় বিজ্ঞ আদালতেের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com