1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

জোছনা দিয়ে ঘর রাঙাবো; তাছলিমা আক্তার মুক্তা

  • আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.৪১ পিএম
  • ৩৮৯ Time View

ভালোবেসেছি দুজন যখন
বাঁধবো সুখের ঘর ,
সুখের নেশায় ভাসাবো তরি
সারা জীবন ভর ।

তাঁরার দেশে ঘর বানাবো
থাক যদি রাজি ,
জোছনা দিয়ে ঘর রাঙাবো
ডাকছি তবে কাজি ।

ভয় পেয়ো না হাত ধরেছি
ছাড়বো না কো হাত ,
ঝুট ঝামেলা যাই আসুক
করবো কুপোকাত ।

সাক্ষী রইলো আকাশ নীলিমা
আরও গ্রহ তাঁরা ,
সংসার আমি বাঁধতে পরবোনা
ওগো তোমায় ছাড়া ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com