1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

রাজীবপুরে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে মোরগ-মুরগি বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১০.৪২ পিএম
  • ২১১ Time View

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত খামারিদের মাঝে উন্নত জাতের মোরগ-মুরগি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজীবপুর উপজেলা ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ মোরগ-মুরগি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী ও নদীবিধৌত চরাঞ্চলের ৮৬টি এলাকার ১৯৯ জন সুফলভোগীর মাঝে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প (আইএলডিপি)-এর আওতায় এসব মোরগ-মুরগি বিতরণ করা হয়।

মোরগ-মুরগি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মাহাবুর আলম, আইএলডিপি প্রকল্পের সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. শামসুর রহমান সুমন, এলএফএফ মুকুল মিয়া, এলএসপি মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার সরকার বলেন, মুরগি পালন গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি সহজ ও লাভজনক আয়মুখী কার্যক্রম। এ উদ্যোগের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, প্রাণিজ আমিষের উৎপাদন ও গ্রহণের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ এবং আর্থ-সামাজিক বৈষম্য হ্রাস সম্ভব হবে।

তিনি আরও বলেন, যে দেশের মানুষ যত বেশি ডিম খায়, সে দেশের মানুষ তত বেশি মেধাবী। তাই তিনি সবাইকে বেশি বেশি ডিম খাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জানান, সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও প্রশিক্ষণ, টিকাদান ও কারিগরি সহায়তার মাধ্যমে খামারিদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

ভেটেরিনারি সার্জন ডা. মাহাবুর আলম বলেন, মুরগির বাচ্চা জন্মের ১ থেকে ৭ দিনের মধ্যে বিসিআরডিভি ভ্যাকসিন প্রদান করলে অধিকাংশ রোগ থেকে মুরগিকে সুরক্ষা দেওয়া সম্ভব। তিনি আরও বলেন, হাঁস-মুরগি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরাসরি নগদ আয়ের উৎস, যা একটি ‘লিভিং ব্যাংক’ হিসেবে কাজ করে।

মোরগ-মুরগি পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এ সহায়তা তাদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে এবং সংসারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com