1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

ময়মনসিংহ কালেক্টরেট স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৬.১২ পিএম
  • ২৬৭ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের খেলার মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পরিচালক, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ লুৎফুন নাহার এবং সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, খেলাধুলা ও পড়াশোনা ওতপ্রোতভাবে জড়িত। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মানসিক বিকাশ ঘটে থাকে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, শুধু খেলাধুলায় নয় তোমাদের সকল ক্ষেত্রেই উৎকৃষ্ট হতে হবে। আমরা তোমাদের নিয়ে স্বপ্ন দেখি। তোমরা আগামীর বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরবে।

বিশেষ অতিথি বক্তব্যে অতিরিক্ত জেলা প্রসাশক বলেন, খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরের মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরি হয়। তোমরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। একই সাথে এ বিদ্যালয়কে লেখাপড়া ও খেলাধুলা উভয় ক্ষেত্রে জেলার সেরা বিদ্যালয়ে পরিণত করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবক বৃন্দ, ছাত্র-ছাত্রীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com