1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

নেত্রকোনার পূর্বধলায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ি হামলা, মা মেয়ে সহ আহত ৩

  • আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৬.১০ পিএম
  • ২২৩ Time View

সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলার ঘটনায় মা ও দুই মেয়েসহ একই পরিবারের তিন নারী আহত হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ধারা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— সুফিয়া খাতুন (৫২), তাঁর মেয়ে লাভলী আক্তার (৩১) ও লাকী আক্তার (২৫)। তারমধ্যে সুফিয়া খাতুন গুরুতর আহত অবস্থায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী নজরুল ইসলাম ও তাঁর ছেলে মুরসালিন দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করে তাঁদের বসতবাড়িতে হামলা চালায়। হামলার সময় বাধা দিতে গেলে নারী সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর করা হয় এবং বসতঘরে ভাঙচুর চালানো হয়।

এতে সুফিয়া খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আহত লাভলী আক্তার বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ এসেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com