1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

বেগম খালেদাকে মরহুমা বলতে অনেক কষ্ট হয়: বললেন শামা ওবায়েদ

  • আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৬.০২ পিএম
  • ২৬২ Time View

ফরিদপুর-২(সালথা-নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, ভোটাধিকার মানবাধিকার ও কথা বলার অধিকারের জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। বিনা বিচারে জেল খেটেছেন। তিনি আজকে অসুস্থ অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছেন। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মরহুমা বলতে আমার অনেক কষ্ট হয়।

সোমবার (১২ জানুয়ারি) বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবক দল আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি এসব কথা বলেন। শামা ওবায়েদ ইসলাম বলেন, আমি মনে করি তিনি খালেদা জিয়া কর্ম দিয়ে দেশের অভিভাবক হিসাবে পরিণত হয়েছেন। সেটাই প্রমাণ করে। তারেক রহমান সহ বাংলাদেশের স্বনামধন্য আলেম মিজানুর রহমান আজহারী ও মামুনুল হক নিজে খালেদা জিয়ার কফিন টা বহন করেছিলেন। এতে আরো প্রমাণ করে খালেদা জিয়া শুধু বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবং উপমহাদেশের অবিশ্বাসিত নেতা ছিলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কেউ ভোট দিতে পারেনি। ২০১৮ সালের নির্বাচনে আমি নিজে প্রার্থী হয়েও ভোটটা দিতে পারিনি। আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সালথা নগরকান্দার মানুষের জন্য সারা জীবন কাজ করে গিয়েছেন। দুটি উপজেলার সবগুলো মসজিদ ও মাদ্রাসায় আমার বাবার উন্নয়নের ছোঁয়া ও সহযোগিতা আছে। সম্মানিত আলেম ওলামাদের ও আমার বাবা কখনো খালি হাতে ফিরান নি। বিএনপি’র এই নেত্রী আরো বলেন, হিন্দু সম্প্রদায়ের মুরব্বিরা যখনই মন্দির ও শ্মশানের সমস্যা নিয়ে আমার বাবার কাছে গিয়েছেন, তখনই তিনি সমাধান করার চেষ্টা করেছেন। তার সন্তান হিসাবে আমারও দায়িত্ব সালথা নগরকান্দর মানুষের পাশে থাকার। ১২ তারিখ আসবে, চলে যাবে।

কিন্তু সালথা- নগরকান্দার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক থেকে যাবে। আপনারা আমাকে একটা বার সুযোগ দিন, আমি সালথা নগরকান্দার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য কাজ করি।

নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুল হাসান মিরানের সভাপতি কে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র জন্য সাধারণ সম্পাদক জুলফিকার আলী, জেলাশাসেবক দলের আহ্বায়ক, মোজাম্মেল হোসেন মিঠু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ ও যুবদল নেতা তৈবুর রহমান মাসুদ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন প্রমোখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com