1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Title :
কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান

যাত্রাবাড়ীতে চার লক্ষ টাকার ১২৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১.৫৩ এএম
  • ২১৫ Time View

 সুমন শাহ্, বিশেষ প্রতিনিধি (ক্রাইম): মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গত ১০/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ২১.০৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ১০/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ২২.০০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানার পাড়াডগাইর এলাকা হতে ১২৯৫ (বারো শত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩৯০০/- (উনচল্লিশত) টাকা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৩,৮৮,৫০০/- (তিন লক্ষ আটাশি হাজার পাঁচ শত) টাকা প্রায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম দুস মোহাম্মদ (৪৮), পিতা- রাজ্জাক আলী, সাং-রঙ্গী খালি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি কক্সবাজারের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র‌্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র‌্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com