বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকহীন হয়ে পড়ল, শেখ রফিকুল ইসলাম বাবলু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ Time View

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু ও মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম এক যৌথ বিবৃতিতে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বৈরাচার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জীবন বাজি রেখে সামনে থেকে আপোষহীনভাবে লড়াই সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন। ফ্যাসিবাদ মুক্ত কল্যাণকর রাষ্ট্র গড়ার লক্ষ্যে  তার অবদান বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার যখন গভীর সংকটে তখন তিনি প্রফেসর ড. ইউনুস এর নেতৃত্বাধীন অন্তরবর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে দেশবাসীকে ধৈর্য ধরে শান্ত থাকার আহ্বান জানিয়ে দেশকে নতুন সংকটের হাত থেকে রক্ষা করেছিলেন।

ভাসানী জনশক্তি পার্টি মনে করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আরো কিছুদিন তাঁর বেঁচে থাকার প্রয়োজন ছিল, এই মুহূর্তে তার মৃত্যুতে জাতি অভিভাবকহীন হয়ে পড়ল। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন বজ্রকন্ঠ যুগ যুগ ধরে  নতুন প্রজন্মের মুক্তিকামি মানুষের পথ দেখাবে। আমরা তার মৃত্যুতে ব্যথিত, ভারাক্রান্ত। আমরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS