মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জনগণের কাছে দায় স্বীকার: অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন তারেক রহমান আড়াই হাজারে ১২ দলীয় জোট সমর্থিত ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব কালিয়ায় বিএনপির কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ, নির্বাচনকালীন ঐক্যের আহ্বানে সংবাদ সম্মেলন ডিজিটাল কমার্সে নতুন উদ্যোগ: কমিউনিটি ব্যাংক-ভিনি কসমেটিকস অংশীদারিত্ব স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর ৪২২তম বোর্ড সভা অনুষ্ঠিত ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর এখন চট্টগ্রামের হালিশহরে এখন দেশজুড়ে বাংলালিংক অরেঞ্জ ক্লাব-এর ৪ হাজারেরও বেশি পার্টনার আউটলেট Who is Barrister Arman from Dhaka-14 constituency?

৫ ব্যাংকের শেয়ার শূন্যে নেমে এলো, মালিকানা হারালেন শেয়ারহোল্ডাররা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ Time View

একীভূত হওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২২ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এর ফলে ব্যাংকগুলোর ওপর শেয়ারহোল্ডার ও উদ্যোক্তাদের মালিকানা ও নিয়ন্ত্রণের অবসান ঘটলো। একইসঙ্গে ব্যাংকগুলোর সম্পদ ও দায় (অ্যাসেট-লাইবিলিটি) হস্তান্তর প্রক্রিয়ায় আর কোনও আইনি বা প্রশাসনিক বাধা থাকলো না।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে শিগগিরই সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে সম্পদ ও দায় হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।

এর আগে গত ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হয়। সে সময়ই বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, একীভূত হওয়া ব্যাংকগুলোর শেয়ারমূল্য শূন্য ঘোষণা করা হবে। তবে পুঁজিবাজারে বিনিয়োগ করা সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা জানায় অর্থ মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS