1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

আমার জীবনী আঁকা : তাছলিমা আক্তার মুক্তা

  • আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১.২৯ পিএম
  • ১৫২ Time View

লেখালেখিটা কাল হয়েছে
ঝাল হয়েছে জীবন,
সমাজটা বিষে বিষিয়ে গেছে
বিষিয়ে গেছে মন।

লিখবো না প্রেমের কবিতা
জাগাবোনা আশার আলো,
হয়তো এতেই শান্তি নিহিত
এটাই সবচেয়ে ভালো।

ভালোর জন্য কবিতা লেখা
গল্পে ভালো থাকা,
উপন্যাসের পুরো পৃষ্ঠায়
আমার জীবনী আঁকা।

পড়ে দেখো সেই উপন্যাস
চিনতে পারবে আমায়,
তুমি আমাকে কতটা দিয়েছো
আমি কি দিয়েছি তোমায়?

আমার দেওয়াটা পরিমাণে
হয়তো খুবই অল্প,
দুজনের লেনাদেনার খুনসুটির
লিখলাম আজ গল্প।

বাঁচার প্রেরণা তুমি দিয়েছো
আমিও চলেছি পথ,
আজ হয়তো স্বার্থের কাছে
বদলেছে মতামত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com