1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে নিহত-১, গ্রেফতার-১

  • আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১০.৩৫ পিএম
  • ৭৫ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের জামতলী এলাকায় ওয়ারিশান জমি নিয়ে হরমুজ আলীর সঙ্গে তার মৃত ভাই হবিবরের ছেলে সায়েদ আলী, সাহার আলী, শাহাদাত সহ অপরাপর অংশশীদার গনের দীর্ঘদিন হতে বিবাদ চলে আসছে।

১২ নভেম্বর বুধবার সকালে বিবাদমান জমির ধান কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষে সংঘর্ষ  বাধে, এতে সমবায় অফিসের কর্মচারী হুরমুছ আলীর পুত্র জয়নাল আবেদীন (৩৫) আঘাত প্রাপ্ত হয়। চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

কর্তব্যরত ডাক্তার আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নবী হোসেন জানান হাসপাতালে আনার পুর্বেই তিনি মারা গেছেন।

সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও সুরহাল রেকর্ড করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় নিহতের বাবা হুরমুজ আলী বাদী হয়ে অভিযুক্ত সায়েদ আলীসহ ৬ জন কে আসামি করে বীরগঞ্জ থানা একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং- ১০। তারিখ- ১২-১১-২৫ইং।

বীরগঞ্জ থানা পুলিশ এজাহার নামীয় হবিবরের ছেলে শাহাদাত কে গ্রেফতার করে। বাকি আসামিরা ঘটনার পর পরেই আত্মগোপনে চলে যায়। ঘটনার পর হতে অপর পক্ষ (আসামিরা) পলাতক থাকার কারনে অন্যান্য অভিযুক্তদের সাক্ষাৎকার নেয়া সম্ভব হয় নাই।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন একজনকে গ্রেফতার করা হয়েছে  অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার অভিযান   অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com