1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

চুয়াডাঙ্গায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

  • আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১.০১ পিএম
  • ৬৭ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে চুয়াডাঙ্গায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণটি শুরু হয়।

যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলার উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষ্ণ রায় এবং কৃষি প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর বিশ্বাস বলেন, “যশোর অঞ্চলের কৃষকরা স্মার্ট ও পারদর্শী এবং এখানকার কৃষি ব্যবস্থাপনা বেশ গোছানো।” তিনি আরও বলেন, “ভবিষ্যতের কৃষি হবে আরও চ্যালেঞ্জিং। খোরপোশ কৃষি এখন বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়েছে। তাই কৃষকদের পাশে থেকে সঠিক পরামর্শ ও সেবা প্রদানের জন্য আপনাদেরকে আরও দক্ষ, জ্ঞানসমৃদ্ধ এবং বুদ্ধিমান হতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, যার কাছে যত বেশি হালনাগাদ তথ্য থাকবে, তিনি তত বেশি জ্ঞানী ও দক্ষ হবেন। তিনি বিভাগীয় কাজের পাশাপাশি উপসহকারী কৃষি কর্মকর্তাদের ‘আউট অব বক্স’ চিন্তাভাবনার মাধ্যমে কৃষিতে সৃজনশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রশিক্ষণটিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মাসুদ শেখর। এতে জেলার চারটি উপজেলা থেকে মোট ৬০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com