1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের নিয়ে ন্যাশনাল ব্যাংকের “ম্যানেজার্স মিট” অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬.৫৫ পিএম
  • ৫৬ Time View

ন্যাশনাল ব্যাংক পিএলসি ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে “ম্যানেজার্স মিট” আয়োজন করে। শাখার সার্বিক কর্মসম্পাদনা পর্যালোচনা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও উৎকর্ষ সাধনের কৌশল নির্ধারণই ছিল সভার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ, মোঃ আব্দুর রহিম ও মোঃ মেশকাত-উল-আনোয়ার খান সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ।

সভায় আমানত সংগ্রহ জোরদার করা, ঋণ পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা, রপ্তানি ব্যবসার সম্প্রসারণ এবং বিক্রয় ও বিপণন উদ্যোগ বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

সভায় ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, “আমরা যদি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করি, তবে প্রতিটি শাখাই আস্থার, উদ্ভাবনের ও উৎকর্ষের প্রতীক হয়ে উঠতে পারে। আমানত বৃদ্ধি, পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিতকরণ এবং ব্যবসার বহুমুখীকরণকে অগ্রাধিকার দিয়ে ন্যাশনাল ব্যাংক সব চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং টেকসই প্রবৃদ্ধি অর্জন করবে। ন্যাশনাল ব্যাংকের ভবিষ্যৎ সাফল্য নির্ভর করছে আপনাদের প্রতিশ্রুতি ও নেতৃত্বের ওপর—আপনারাই আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি।”

“ম্যানেজার্স মিট” এর মাধ্যমে ন্যাশনাল ব্যাংক আবারও তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে—ভিত্তি সুদৃঢ়করণ, গ্রাহক আস্থা বৃদ্ধি এবং উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি অর্জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com