1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

উত্তরা ইপিজেড-এ শ্রমিক হত্যার নিন্দা ও প্রতিবাদ,দায়ীদের বিচার  দাবী : ৫ দলীয় বাম জোট

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৪০ এএম
  • ৮৯ Time View

৫ দলীয় বাম জোট এর সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টি সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টি সভাপতি শামছুল হক এক যুক্ত  বিবৃতিতে, নীলফামারীর উত্তরা ইপিজেড-এ শ্রমিকদের বকেয়া বেতনের যৌক্তিক দাবীর আন্দোলনে পুলিশ ও যৌথবাহিনীর বর্বরোচিত হামলা ও গুলিতে শ্রমিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

উল্লেখ্য যে, নীলফামারীর উত্তরা ইপিজেড-এর এভারগ্রীন কারখানা মালিকপক্ষ অযৌক্তিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা কারখানা খোলাসহ ২০ দফা দাবীতে আন্দোলনে নামে। আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলি ও হামলায় ১জন নিহত, ৭/৮ গুলিবিদ্ধসহ অনেক শ্রমিক আহত হন। শ্রমিকদের দাবীর মধ্যে রয়েছে- উৎপাদন টার্গেট কমানো, ওভারটাইম নিশ্চিত করা, ছুটি যথাযথভাবে দেওয়া, বেতন ও ভাতা সময়মতো পরিশোধ, আবাসন ও প্রমোশনের জটিলতা নিরসন, সকাল ৭টার আগে ডিউটি না রাখা, গর্ভবতী শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা, শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করা এবং ক্ষুদ্র সমস্যাকে কেন্দ্র করে চাকরিচ্যুত না করা।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী অতীতের মতই মালিক পক্ষের স্বার্থ রক্ষা ও লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে, যা ফ্যাসিস্ট শাসন উত্তর সময়ে কারোই কাম্য ছিল না। কিন্তু বাস্তবে জুলাই গণ-অভ্যুত্থানের পরেও সরকার পুরনো পথেই হাঁটছে। বারবার শ্রমিক হত্যা-নির্যাতন ও তাদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে শ্রমিক-কৃষকসহ সাধারণ জনগণের অধিকার সংকুচিত হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ নীলফামারী ইপিজেডে শ্রমিক হত্যা ও নির্যাতনের নিরপেক্ষ তদন্ত, বিচার, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানান। এছাড়াও নেতৃবৃন্দ শ্রমিক হত্যা-নির্যাতন বন্ধ এবং তাদের ন্যায্য দাবী মেনে নেওয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com