1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

এনবিএল মানি ট্রান্সফার (মালদ্বীপ) প্রাইভেট লিমিটেড-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৫.২৪ পিএম
  • ১০৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল ব্যাংক পিএলসি’র সম্পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান এনবিএল মানি ট্রান্সফার (মালদ্বীপ) প্রাইভেট লিমিটেড-এর ৭ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৭ আগস্ট ২০২৫ তারিখে মালদ্বীপের রাজধানী মালে-তে কোম্পানির নিবন্ধিত কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মুখলেসুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন পরিচালক জনাব ইমরান আহমেদ, পরিচালক জনাব মো. হান্নান খান কবির এবং ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ বিল্লাহ আদিল চৌধুরী।

সভায় চেয়ারম্যান জনাব মুখলেসুর রহমান ২০২৪ সালের কোম্পানির সাফল্য ও সার্বিক কর্মদক্ষতার প্রশংসা করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদেরকে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে নিরাপদে তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠাতে উৎসাহিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং গ্রাহক সেবার মান ধারাবাহিকভাবে উন্নত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ বিল্লাহ আদিল চৌধুরী তার বক্তব্যে কর্মীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তিনি প্রতিষ্ঠানটির কর্মদক্ষতার আরও উন্নত করা এবং প্রতিষ্ঠানের গৌরব ও সুনাম পুনরুদ্ধারে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন এবং অন্যান্য আলোচ্যসূচি অনুমোদন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com