1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

পদ্মা ইসলামী লাইফের তহবিল ঘাটতি বেড়ে ৩০৮ কোটি টাকা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৫.০২ পিএম
  • ৭২ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জীবন বিমা তহবিলের ঘাটতির পরিমাণ বেড়েই চলছে। চলতি বছরের ৩০ জুন শেষে তহবিল ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৩০৮ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত ৩০ জুন শেষে পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩০৭ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। গত ৩১ মার্চ শেষে এই ঘাটতির পরিমাণ ছিল ৩০১ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ চলতি বছরের এপ্রিল-জুন সময়ে কোম্পানিটির জীবন বিমা তহবিলে ঘাটতি বেড়েছে ৬ কোটি ৫৩ লাখ ২০ হাজার টাকা।

এদিকে গত এক বছরে পদ্মা ইসলামী লাইফের ঘাটতি বেড়েছে ৩৫ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকা। গত বছরের জুন শেষে কোম্পানির তহবিল ঘাটতি ছিল ২৭২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২১ আগস্ট। ২০২৩ হিসাব বছরেও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। সর্বশেষ ২০১৬ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল পদ্মা লাইফ।

কোম্পানিটির মোট ৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫০ দশমিক ১০ শতাংশ। অর্থাৎ ঝুঁকি বিবেচনায় কোম্পানির সাধারণ বিনিয়োগকারীদের ঝুঁকির পরিমাণ বেশি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com