1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই

  • আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৫.১৫ পিএম
  • ১৫৪ Time View

ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। প্রেম, গোপন বিয়ে, সন্তান জন্ম, বিচ্ছেদ—সব মিলিয়ে তাদের ব্যক্তিজীবন সবসময় ছিল আলোচনার কেন্দ্রে। দর্শকের কৌতূহলও কখনো কমেনি। 

২০০৮ সালে শাকিবকে গোপনে বিয়ে করেন অপু। বহুদিন গোপন রাখলেও ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। এরপরেই ভাঙন ধরে সংসারে, বিচ্ছেদের পথেই হাঁটেন এই তারকা জুটি। 

গল্প এখানেই থেমে যায়নি। ছেলের টানে আবারো কাছাকাছি আসা, একসঙ্গে ভ্রমণ, পারিবারিক সময় কাটানো—এসব নিয়ে বারবার ভেসে বেড়িয়েছে ‘আবারো কি এক হচ্ছেন শাকিব-অপু?’  

অপুর খোলামেলা উত্তর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস স্পষ্ট করে বলেন, “আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই। সংসার প্রতিষ্ঠা করতে হলে ফেসবুক পোস্ট লাগে না। কেউ বিশ্বাস করলে করবে, না করলে আমার বোঝানোর সময় নেই।” 

শাকিবের সঙ্গে সংসার কেমন চলছে—এই প্রশ্নেরও সরাসরি জবাব দেননি। তিনি বলেন, “যতটুকু প্রয়োজন মনে করেছি, জানিয়েছি। এর বাইরে আমি পারিবারিক বিষয়গুলো ব্যক্তিগতই রাখতে চাই।” 

নিজের সীমারেখা টেনে দিতে গিয়ে প্রিয় নায়ক শাহরুখ খানের উদাহরণ টানেন অপু। বলেন, “শাহরুখ দর্শকদের যতটুকু প্রয়োজন মনে করেছেন, ততটুকুই জানিয়েছেন। আমি-ও তাই মনে করি। আমার সংসার নিয়ে সব কিছু প্রকাশ্যে আনার দরকার নেই।” 

অন্যদিকে শাকিব খানকে সম্প্রতি দেখা গেছে যুক্তরাষ্ট্রে শবনম বুবলী ও ছেলে শেহজাদের সঙ্গে সময় কাটাতে। বছর খানেক আগে সেখানে শাকিবের সঙ্গেই ঘুরেছেন অপু ও জয়। ফলে আবারো আলোচনায় তাদের ‘পুরোনো-নতুন’ সম্পর্ক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com