বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভোট কেনাবেচা বন্ধে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন আজ ১১ই ফেব্রুয়ারী বাতিল শিয়াবাদ প্রতিরোধ দিবস; ইসলামের ছদ্মনামে শিয়াবাদ ঈমান দ্বীন পরিপন্থী প্রতারণা – আল্লামা ইমাম হায়াত ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের নিশ্ছিদ্র নিরাপত্তায় গণতন্ত্রের মহোৎসবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন! জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে শামা ওবায়েদ’র সংবাদ সম্মেলন পলাশবাড়ীর ৭১ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ! গাইবান্ধায় পুকুরে পড়ে গেল নির্বাচনী সরঞ্জামের গাড়ি কুমিল্লার ১১ আসনে ১,৪৯১ কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট ও ভোটের সরঞ্জাম প্রধান শিক্ষকের বিদায় ও একটি স্কুলের পূর্ব কথা

বদলে যাচ্ছে বাংলাদেশ জেলের নাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৬ Time View

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। এ তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

কারা মহাপরিদর্শক বলেন,“কারাগারকেন্দ্রিক সংশোধনের গুরুত্ব বাড়াতে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কারা বিভাগ সংশ্লিষ্ট আইন ও বিধি-নিষেধকে আধুনিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।”

তিনি বলেন, “ধারণক্ষমতার অতিরিক্ত বন্দিদের জন্য নতুন করে ২টি কেন্দ্রীয় কারাগার এবং ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া অধিকতর সমন্বয় নিশ্চিত করতে ঢাকা বিভাগকে ভেঙে দুটি বিভাগ করা হয়েছে।”

কারা মহাপরিদর্শক বলেন, “বন্দিদের টেলিফোন কল এবং দেখা সাক্ষাতের বিষয়টি ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে। এক্ষেত্রে সেবাগ্রহীতাদের হয়রানির শিকার হতে না হয় এবং একই সাথে নিবিড় নজরদারিও বজায় রাখা যায়, আমরা এজন্য এআই নির্ভর তথ্য প্রযুক্তি ব্যবহার করছি। কারাগার প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের সঙ্গে সম্মানসূচক ব্যবহার করা হচ্ছে এবং সাক্ষাতের সময় তারা যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা হচ্ছে। হটলাইন সেবা (১৬১৯১) চালু করা হয়েছে যার মাধ্যমে সেবা গ্রহণকারীরা বন্দি সম্পর্কিত সুনির্দিষ্ট কিছু তথ্য আদান প্রদান করতে পারছেন।বন্দিদের খাবারের মেন্যুতে প্রোটিনের পরিমাণ ইতোমধ্যেই স্বল্প পরিমাণ বাড়ানো হয়েছে এবং তা যৌক্তিক পর্যায়ে বৃদ্ধির লক্ষ্যে প্রস্তাব প্রেরণ করা হয়েছিল এবং ইতোমধ্যে অনুমোদন পাওয়া গেছে।”

কারা মহাপরিদর্শক বলেন, “এছাড়া সকালের নাস্তা এবং বিশেষ দিবসের জন্যও খাদ্য বরাদ্দ বাড়ানো হয়েছে।বন্দিদের মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে কেরাণীগঞ্জে ‘কেন্দ্রীয় কারা হাসপাতাল’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে কারা কর্মকর্তা-কর্মচারীও সেবা গ্রহণ করতে পারবেন।”

তিনি বলেন,“বন্দিদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে বিভিন্ন কারাগারে স্থান সংকুলান সাপেক্ষে নানাবিধ খেলাধুলা, সাংস্কৃতি অনুষ্ঠানসহ মনন চর্চার সুবিধা প্রদান করা হচ্ছে। এছাড়া তাদের সংশোধনের নিমিত্তে ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ কাউন্সিলিং এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

কারা অধিদপ্তরের চাকরিরত ও অবসরপ্রাপ্তদের সুযোগ সুবিধা নিয়ে তিনি বলেন, “অবসরগামী কারারক্ষীদের আজীবন রেশন প্রদানের বিষয়টি সরকার নীতিগতভাবে অনুমোদন দিয়েছে, যা বর্তমানে বাস্তবায়নের প্রত্রিয়াধীন রয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের উন্নতমানের প্যাকেটজাত রেশন দ্রব্যাদি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিশেষ দিবসে খাবার পরিবেশনের জন্য বিশেষ আর্থিক বরাদ্দ করা হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS