1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Title :
পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় আব্দুল্লাহ আলিমের স্বর্ণপদক ও পরিবেশ পুরস্কার কুমিল্লা দাউদকান্দিতে পিকআপে মিললো ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার-১ কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: কুমিল্লায় জামায়াত আমির বাবার শান্তি কমিটির সম্পৃক্ততা নিয়ে নীরবতা ভাঙলেন আসিফ আকবর চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে পুনর্মিলনী অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ২৫ বছরের মাইলফলক পেরিয়ে পর্দা নামছে সেমস-গ্লোবালের টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬-এর

পর্দার নায়ক থেকে জনতার নায়ক থালাপতি বিজয়

  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ২.০২ পিএম
  • ১৩২ Time View

দক্ষিণী সিনেমার পর্দার জনপ্রিয় নায়ক বিজয়, যার পারিবারিক নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর, এখন রাজনীতির মঞ্চে মোদির জন্য নতুন আতঙ্ক হয়ে উঠেছেন। ‘থালাপতি’ উপাধিতে তিনি সিনেমায় রাজত্ব করেছেন, আর এবার বিশাল ভক্তশ্রেণি নিয়ে নির্বাচনী মাঠে লড়াইয়ে নেমেছেন। পর্দার নায়ক থেকে এখন তিনি জনতার নায়ক হয়ে উঠেছেন।

২০০০-এর দশকের শুরু থেকেই বিজয়ের ভক্তসংগঠন সক্রিয় রাজনৈতিক জনসেবায় যুক্ত হয়। ‘বিজয় মাক্কাল ইয়াক্কাম’ নামে এই ফ্যান ক্লাব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এবং আজ এটি ‘তামিলাগা ভেত্ত্রি কাজাগাম’ নামে রাজনৈতিক দলের রূপ নিয়েছে। এককভাবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লড়াই করার ঘোষণার মধ্য দিয়ে বিজয় এখন তামিলনাড়ুর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি।

মোদির বিজেপি দল মূলত হিন্দুত্ববাদ ও কেন্দ্রীয়ীকরণের রাজনীতি করে। কিন্তু বিজয়ের দল ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় ও বামপন্থার আদর্শের ওপর দাঁড়িয়ে। তামিলনাড়ুর মাটির রাজনৈতিক বাস্তবতায় এই আদর্শগুলো মোদির কেন্দ্রীয় নীতির জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষ করে, টিভিকে-এর শক্তিশালী সাংগঠনিক কাঠামো এবং লাখো মানুষের সমর্থন মোদির রাজনীতির বিরূদ্ধে নতুন শক্তি হিসেবে কাজ করছে।

বিজয়ের জনপ্রিয়তা কমানোর জন্য মাঝে মাঝে বিজেপি নেতারা হাস্যরসাত্মক মন্তব্য করেন। তবুও থালাপতি বিজয়ের জনসমর্থন বেড়েই চলেছে। তামিল রাজনীতির ঐতিহ্যের সঙ্গে তার এই নতুন যাত্রা মোদিসহ অন্য রাজনৈতিক নেতা ও দলগুলো গুরুত্বসহকারে নজরদারি করছে।

২০২৬-এর নির্বাচনে একক লড়াই ঘোষণা ও মাদুরাই ইস্ট আসনে লড়াই করার ঘোষণাই বিজয়ের রাজনৈতিক সংকল্পের প্রতিফলন। পর্দার নায়ক থেকে জনতার নায়ক হয়ে উঠা বিজয়ের এই যাত্রা তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com