1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের ধানমন্ডি এক্সটেনশন শাখা

  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬.০৯ পিএম
  • ৮১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নতুন ঠিকানায় উদ্বোধন হলো ন্যাশনাল ব্যাংকের ধানমন্ডি এক্সটেনশন শাখা। ২৪ আগস্ট ২০২৫ ধানমন্ডি এক্সটেনশন শাখা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।

এসময় ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ ও  মোঃ মেশকাত-উল-আনোয়ার খান, বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের নির্বাহী পরিচালক এসএম শামীম হাসান, মেসার্স ইসলাম ট্রেডার্সের সত্ত্বাধিকারী ও আমদানীকারক মোঃ শফিকুল ইসলাম, ন্যাশনাল ব্যাংকের ঢাকা দক্ষিণের আঞ্চলিক ব্যবস্থাপক ও ইভিপি আশিষ কুমার লস্কর, ধানমন্ডি এক্সেনশন শাখার ব্যবস্থাপক ও এভিপি মোহাম্মদ নবীর হোসেন হাওলাদার সহ শাখার কর্মকর্তা-কর্মচারী, স্বনামধন্য ব্যবসায়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, নতুন ঠিকানায় ধানমন্ডি এক্সটেনশন শাখার যাত্রা শুরু হলো আরও প্রশস্ত পরিসর ও উন্নত সেবার প্রত্যাশা নিয়ে। আমি বিশ্বাস করি, এই শাখা অত্র এলাকার ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি ও জনগণের আর্থিক সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন ঠিকানাতে ন্যাশনাল ব্যাংকের ধানমন্ডি এক্সটেনশন শাখায় গ্রাহকের প্রতি সেবার মান ও পরিধি আরো বৃদ্ধি পাবে বলে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। ধানমন্ডি এক্সটেনশন শাখার নতুন ঠিকানা হলো- বিশ্বাস সপ্নিল ঝিগাতলা, হোল্ডিং নং ১৫/১-২, ঝিগাতলা, ধানমণ্ডি, ঢাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com