1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

চট্টগ্রামে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসা সভা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৫.২৯ পিএম
  • ৮২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ১৩ আগস্ট (বুধবার) চট্টগ্রামে অনুষ্ঠিত হলো আঞ্চলিক ব্যবসা সভা। চট্টগ্রামের অ্যামব্রোসিয়া রেস্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ রইস উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইন-চার্জ) জনাব মো. মেশকাত-উল-আনোয়ার খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক জনাব এ এস এম হেলাল উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ তৌহিদুল করিমসহ চট্টগ্রাম অঞ্চলের ১৯টি শাখার ব্যবস্থাপকবৃন্দ, করপোরেট শাখা ব্যবস্থাপকবৃন্দ, অপারেশনস ম্যানেজারগণ এবং উপশাখার ব্যবস্থাপকগণ।

সভায় চট্টগ্রাম অঞ্চলের করপোরেট শাখা এবং অন্যান্য শাখাসমূহের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করা হয়।

প্রধান অতিথি জনাব আদিল চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “অনাদায়ী ঋণ আদায় এবং নতুন আমানত সংগ্রহের উপর গুরুত্ব দিতে হবে।” তিনি আরও বলেন “শাখা পর্যায়ে সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ বিতরণে সতর্কতা, অনাদায়ী ঋণ কমানো এবং আমানত বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে। একইসাথে করপোরেট গ্রাহক থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা—সকল শ্রেণির গ্রাহকদের জন্য উদ্ভাবনী পণ্য ও সেবা চালুর মাধ্যমে ব্যাংকের বাজার অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। প্রত্যেক কর্মকর্তা যেন গ্রাহকের আস্থার প্রতীক হয়ে ওঠেন, সেটিই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”

এছাড়া দলগতভাবে কাজ করার মানসিকতা ও ইতিবাচক মনোভাব নিয়ে চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের প্রতিও আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com