1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

একই দিনে দেশের সিনেমা হলে দুই ভূতের সিনেমা

  • আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৩.৪৮ পিএম
  • ১৩৫ Time View

হরর সিনেমার প্রতি আগ্রহ এখন এক নতুন শিখরে। এক দশক আগেও যা ছিল অবহেলিত ঘরানা, এখন তা হলিউডের সবচেয়ে জমজমাট বাজার। মার্কিন সংস্থা কমস্কোরের তথ্য বলছে, ২০২৫ সালে উত্তর আমেরিকার মোট টিকিট বিক্রির ১৭ শতাংশই এসেছে হরর ছবির হাত ধরে—যেখানে ২০১৫ সালে এ হার ছিল মাত্র ৪ শতাংশ।

কোভিড-পরবর্তী মানসিক চাপ, প্রযুক্তির ভয়ের প্রতিফলন কিংবা সমাজের গভীরে থাকা বর্ণবাদ—সবকিছু মিলে হরর ঘরানাকে দিয়েছে নতুন এক বাস্তবতার রূপ। সেই ধারা ধরেই আজ ৮ আগস্ট ঢাকায় একসঙ্গে মুক্তি পেল দুই ভিন্ন দেশের দুই হরর সিনেমা—মার্কিন ‘ওয়েপনস’ ও তুর্কি ‘সিকিন ৮’। স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসসহ একাধিক প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে সিনেমা দুটি।

ওয়েপনস: রাত ২টা ১৭ মিনিটের রহস্য

যুক্তরাষ্ট্রের ছোট শহর মেব্রুকে এক রাতেই নেমে আসে রহস্যময় ভয়। একই স্কুলের ১৭ শিশু রাত ২টা ১৭ মিনিটে হঠাৎই বেরিয়ে যায় বাড়ি থেকে, ফিরে আসে শুধু একজন—অ্যালেক্স লিলি। এরপর শুরু হয় খোঁজ এবং আতঙ্কের এক পরত-পরত খেলা।

সিনেমাটি পরিচালনা করেছেন জ্যাক ক্রেগার। অভিনয়ে যশ ব্রুলিন, জুলিয়া গার্নার, ক্যারি ক্রিস্টোফার, অস্টিন আব্রামস ও অ্যামি ম্যাডিগান।ছয় অধ্যায়ে বলা এই কাহিনি প্রতিটি অধ্যায়ে ফোকাস করে আলাদা এক চরিত্রের চোখ দিয়ে। পরিণতি—এক ধ্বংসাত্মক ক্লাইম্যাক্স। বিশ্বজুড়ে মুক্তি পাওয়া ‘ওয়েপনস’ ইতিমধ্যেই ভালো প্রশংসা কুড়িয়েছে আইএমডিবি ও রোটেন টমেটোসে।

সিকিন ৮: মায়ের ফিরে আসা মানেই কি স্বস্তি?

তুর্কি হরর সিরিজ ‘সিকিন’-এর অষ্টম কিস্তিতে এবারও থাকছে জিন, ব্ল্যাক ম্যাজিক ও পারিবারিক অভিশাপের গল্প। পরিচালনায় অ্যালপার মেস্তকি। অভিনয়ে সেরকান কুরত, দেরিয়া ইয়ালচিন, ওজগে গোরেল প্রমুখ।

গল্পের কেন্দ্র ফাতিহ—যিনি স্ত্রীর চাপে বৃদ্ধা মাকে পাঠান বৃদ্ধাশ্রমে। এরপর থেকেই শুরু হয় অজানা শব্দ, ছায়া ও ভয়ানক উপস্থিতির আনাগোনা। মাকে ঘরে ফেরত আনা হলেও তিনি আর আগের মতো থাকেন না। তার শরীরে কী এসেছে, কিংবা কে ফিরেছেন—সেই প্রশ্নেই জমে ওঠে ছবির গল্প।
 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com